//

প্রধান বিচারপতির সঙ্গে কাল সাক্ষাৎ করবে ইসি

5 মিনিট পড়ুন
বিচারপতি ওবায়দুল হাসান
বিচারপতি ওবায়দুল হাসানছবি: সংগৃহীত

 

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে কাল বুধবার সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি)।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান আজ মঙ্গলবার এ তথ্য জানান।

সাইফুর রহমান বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনাররা ১ নভেম্বর সৌজন্য সাক্ষাৎ করবেন। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হলো।’

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান আরও বলেন, প্রধান বিচারপতি শপথ নেওয়ার পর তাঁর সঙ্গে বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানসহ কর্মকর্তারা এভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন। ভবিষ্যতেও করবেন

ইসি সূত্র জানায়, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার চিন্তা করছে ইসি। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি। আগামী ৫ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক হতে পারে।

মতামত দিন

Your email address will not be published.