//

থানা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

7 মিনিট পড়ুন
messenger sharing button
  • জ্যেষ্ঠ প্রতিবেদক
  • ২৯ অক্টোবর ২০২৩
linkedin sharing button
copy sharing button
print sharing button

এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ের আসবাব আগুনে পুড়ে গেছে। ছবি : কালবেলা

এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ের আসবাব আগুনে পুড়ে গেছে।

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে কয়েকটি আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। শনিবার (২৮ অক্টোবর) রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটে।

থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী মাস্টার বলেন, ‘বিএনপির হরতালবিরোধী শান্তি সমাবেশ সফল করতে রোববার (২৯ অক্টোবর) সকালে দলীয় অফিসে গিয়ে দেখি আমার কক্ষে আগুন ধরিয়ে দিয়েছে দূর্বৃত্তরা। গত রাতের কোনো সময় পূর্ব পাশের জানালা ভেঙ্গে দুর্বৃত্তরা রুমে ঢুকে চেয়ার, টেবিল ও আলমারিতে আগুন ধরিয়ে দেয়। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। এ নাশকতার জন্য বিএনপি-জামায়াত দায়ী। পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে তারা। এর নিন্দা ও দায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’

অপরদিকে এনায়েতপুর থানা বিএনপির সদস্যসচিব মঞ্জুর রহমান মঞ্জু বলেন, ‘আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।’

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, ‘আমরা দলীয় কার্যালয় পরিদর্শন করে দেখেছি কয়েকটি আসবাবপত্র দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

মতামত দিন

Your email address will not be published.