- নিজস্ব প্রতিবেদক
- ২৭ অক্টোবর ২০২৩
অবিলম্বে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় ১ দফা দাবিতে আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় মহাসমাবেশ করবে ১২ দলীয় জোট।
রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে (বিজয় চত্বরে) ১২দলীয় জোটের ‘মহসমাবেশ’ হবে বলে আজ শুক্রবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
তিনি জানান, শনিবার দুপুর ২টায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও ১ দফা দাবিতে ১২ দলীয় জোটের উদ্যোগে বিজয়নগর পানির ট্যাংকির সামনে (বিজয় চত্বর) মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

