- বিনোদন প্রতিবেদক
- ২৭ অক্টোবর ২০২৩
দুজনকে সুখি দেখেছি। একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধও আমাকে মুগ্ধ করেছে সব সময়। হঠাৎ করে কেন বিরহের সুর বেজে উঠলো তাদের সংসারে? জানতে চাই টুটুলের কাছে। তিনি জানান, তানিয়া আমার সন্তানদের মা। তাকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করতে চাইনি বলেই এতদিন চুপ করে থেকেছি। কিন্তু এখন দেখছি, আমার চুপ থাকাটাকেও ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সব দোষ চাপানো হচ্ছে আমার ওপর। আমি ছোটবেলা থেকে আমার মা-বোনদের আচার-আচরণ, জীবনযাপন দেখে বড় হয়েছি। তাদেরকে দেখেছি, সংসারের প্রতি কত দায়িত্বশীল। আগে সংসার তারপর অন্য কিছু। কিন্তু তানিয়ার ক্ষেত্রে ছিল সম্পূর্ণ উল্টো। সংসারের চেয়ে বাইরেটাই ছিল তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। বেশি আকর্ষণীয়। তানিয়াই আমাকে বলেছিল, সে স্বাধীনভাবে জীবনযাপন করতে চায়। সে বলেছিল, যখন যেখানে খুশি বেরিয়ে যাবে। কোথায় যাচ্ছে, কখন ফিরবে এসব কোনো কিছুই আমি জানতেও চাইতে পারব না ইত্যাদি। এক সময় দেখলাম, সে তার ইচ্ছে মতো চলাফেরাও শুরু করেছে। যা আমি মেনে নিতে পারিনি।’
কিন্তু আমেরিকার যে মেয়েটিকে বিয়ে করেছেন বলে মিডিয়াতে এসেছে, সেটা কি অস্বীকার করবেন। টুটুল বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এরকম মিথ্যা গুঞ্জন ছড়ানো হয়েছে।’ তাহলে সত্যটা কি? জানতে চাই টুটুলের কাছে। জনপ্রিয় এ শিল্পী বলেন, ‘তানিয়ার সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদের এক বছর পর আমি আমেরিকায় যাই একটি সঙ্গীত অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে একটি মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়, বন্ধুত্ব হয়। কখনোই আমাদের বিয়ে হয়নি।’
টুটুল দুঃখ করে বলেন, ‘আমি নাকি আমার এবং আমার বাচ্চাদের গ্রিনকার্ড করার জন্য আমেরিকান সিটিজেনকে বিয়ে করেছি। অনেক বছর আগেই আমার এবং আমার পরিবারের সবারই গ্রিনকার্ড হয়েছে এবং সেটাও ভিআইপি ক্যাটাগরিতে।’
প্রায় ৪ বছর আলাদা থাকার পর বিবাহ বিচ্ছেদ ঘটে টুটুল-তানিয়ার।

