//

ঢাকায় চলছে পুলিশের তল্লাশি

7 মিনিট পড়ুন
সাভার প্রতিনিধি
২৭ অক্টোবর ২০ধাক

যাত্রীবাহী বাস থামিয়ে চলছে পুলিশের তল্লাশি। ছবি : কালবেলা

যাত্রীবাহী বাস থামিয়ে চলছে পুলিশের তল্লাশি।

আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগের মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে জোর তল্লাশি শুরু করেছে ঢাকা জেলা পুলিশ

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবেশ পথগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম শুরু করা হয়।

আমিনবাজারে পুলিশের চেকপোস্ট ঘুরে দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক পুলিশের উপস্থিতিতে ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মোবাইল, সঙ্গে থাকা ব্যাগপত্র তল্লাশি করছে পুলিশ।

এছাড়া বাসযাত্রীদের কর্মস্থলের আইডি কার্ড চেক করা হচ্ছে। এক্ষেত্রে, ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেলের প্রতি পুলিশের বিশেষ নজর লক্ষ করা গেছে।

গতকালও রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মতামত দিন

Your email address will not be published.