//

সমাবেশের জন্য বিএনপি-আ. লীগের কাছে বিকল্প ২ জায়গার নাম চেয়েছে পুলিশ

5 মিনিট পড়ুন
  • জ্যেষ্ঠ প্রতিবেদক
  • ২৬ অক্টোবর ২০২৩

 

 


বিএনপিকে রাজধানীর নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয় ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী

লীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে সমাবেশ করার অনুমতি যদি নিরাপত্তাজনিত কারণে দেওয়া না যায়, সেজন্য তাদের কাছ থেকে আরও দুটি বিকল্প জায়গার নাম জানতে চেয়েছে পুলিশ।

গতকাল বুধবার পল্টন থানা থেকে দেওয়া চিঠিতে তাসহ সাতটি বিষয়ে দুই দলের কাছে জানতে চাওয়া হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে পল্টন থানার ওসি সালাহউদ্দিন মিয়া বলেন, কমিশনার স্যার আমাদের কাছে এই বিষয়ে মতামত চেয়েছেন। সেই মতামত দেওয়ার জন্য এবং অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা পরিকল্পনা প্রণয়েনর জন্য আমরা কিছু তথ্য তাদের কাছে জানতে চেয়েছি। কিন্তু তার মানে এই নয় যে, তারা যে স্থানের জন্য আবেদন করেছেন, সেখানে তাদের সমাবেশ করার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মতামত দিন

Your email address will not be published.