//

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন গ্রেপ্তার

3 মিনিট পড়ুন
  • জ্যেষ্ঠ প্রতিবেদক
  • ২৬ অক্টোবর ২০২৩

খায়রুল কবির খোকন। ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খায়রুল কবির খোকনের বিরুদ্ধে ঢাকা এবং ঢাকার বাইরে অনেকগুলো মামলা রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা নিয়ে সিদ্ধান্ত হচ্ছে।

খায়রুল কবির খোকন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক।

মতামত দিন

Your email address will not be published.