//

পাকিস্তানে ফিরলেন নওয়াজ

12 মিনিট পড়ুন
নওয়াজের দেশে ফেরা উপলক্ষে লাহোরে ব্যানার লাগানোর কাজ করছেন এক শ্রমিক, ১৯ অক্টোবর, ২০২৩
চার বছরের নির্বাসন কাটিয়ে শনিবার দেশে ফিরেছেন পাকিস্তানের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ | ছবি- সংগৃহীত

 

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, নওয়াজকে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত আছেন তার আইনি সহায়তাকারী দলের সদস্য ও সাবেক আইনমন্ত্রী সিনেটর আজম তাতার এবং তার রাজনৈতিক দলের নেতারা।এর আগে সাবেক আইনমন্ত্রী তাতার জানিয়েছিলেন, দেশে ফিরে নওয়াজ রাজনৈতিক ও আইনি বিষয়গুলো নিয়ে পরামর্শ নেবেন। বিমান থেকে নেমে নওয়াজ ভিআইপি লাউঞ্জে অবস্থান নেবেন।দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে এবং চিকিৎসার কথা বলে পাকিস্তান থেকে চলে গিয়েছিলেন নওয়াজ শরীফ। আস্থা ভোটে ক্ষমতা হারানো ইমরান খান যতদিন প্রধানমন্ত্রী ছিলেন ততদিন নওয়াজ দেশে ফিরতে পারেননি। তাকে ক্ষমতাচ্যুত করার পরই নওয়াজ শরীফের দেশে ফেরার পথ সুগম হয়।

পাকিস্তানে ফিরলেন নওয়াজ শরীফ

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog