
প্রধানমন্ত্রী শেখ হাসিনাফাইল ছবি: নেট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে ১৩৮ কোটি টাকা খরচে নবনির্মিত ১৫ তলাবিশিষ্ট বাংলাদেশ বার কাউন্সিল ভবন উদ্বোধন করেছেন। এই ভবনে রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা।
আজ শনিবার প্রধান অতিথি হিসেবে হাইকোর্টসংলগ্ন স্থানে নির্মিত উদ্বোধনী ফলক উন্মোচন শেষে প্রধানমন্ত্রী এই ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
এই ভবনে প্রশস্ত অফিস স্পেস, মিটিং রুম, দুটি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে কেয়ার সেন্টার, প্রদর্শনী স্থান, রেজিস্ট্রেশন রুম, ব্যাংক, অ্যাকাউন্টস বিভাগ, আইটি বিভাগসহ অন্যান্য সুবিধা রয়েছে। টিভি লাউঞ্জ, রান্নাঘর, ডাইনিং হলসহ বার ভবনে শতাধিক আইনজীবী থাকার ব্যবস্থা রয়েছে।
আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে নির্মিত এবং স্থাপত্য বিভাগের নকশাকৃত ভবনটিতে পাঁচটি ট্রাইব্যুনাল কক্ষ, মাল্টিপারপাস হল ও আলাদা প্রার্থনা কক্ষ রয়ে
