মেলান্দহ জামালপুর হইতে মোঃ রাসেল রানা,
১৭ অক্টোবর,২০২৩

মোঃ রাসেল রানা চিত্রঃ সংগৃহীত
সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ অক্টোবর) উপজেলা প্রশাসন আয়োজনে মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।
পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন, মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, মেলান্দহ পৌর মেয়র শফিক জাহেদী রবিন,হাজরাবাড়ি পৌর মেয়র সামছুজ্জামান।
কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল,মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশীদ, দুরমোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী প্রমূখ।বক্তারা মেলান্দহের শিক্ষা-স্বাস্থ্য, কৃষি , আইন শৃঙ্খলা, বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন।
