//

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধারসহ ০৭ জন গ্রেফতার ।

6 মিনিট পড়ুন
কুড়িগ্রাম হইতে  রফিকুল ইসলাম রফিক
১৭ অক্টোবর,২০২৩
রফিকুল ইসলাম চিত্রঃ সংগৃহীত
 কুড়িগ্রামে নিরাপত্তা ও  শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
এরই ধারাবাহিকতায় রৌমারী থানা পুলিশ কর্তৃক অদ্য (১৭ অক্টোবর) রাত্রি আনুমানিক ০২.টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের নটানপাড়া এলাকা থেকে একই গ্রামের মোঃ মতিবর রহমান (৩৭), মোঃ আসাদুল ইসলাম (৪০) মোঃ মানিক মিয়া (২৫), মোঃ আব্দুল মান্নান (৩০), মোঃ নাসির উদ্দিন (৩২), মোঃ জাহাঙ্গীর আলম (৩৫), মোঃ সুরুজ্জামাল (২৫), দেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ  উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog