//

মুরগি ও মাছের খাদ্য ট্যানারির বর্জ্য মিশিয়ে তৈরি হচ্ছিল

6 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক,

১৬ অক্টোবর,২০২৩

চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকায় দুটি মাছ ও মুরগির খাদ্য উৎপাদনকারী কারখানায় অভিযান যৌথ চালিয়েছে জেলা প্রশাসন ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৬ অক্টোবর) চালানো এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত উপস্থিত ছিলেন। এসময় দুটি কারখানাকে চার লাখ টাকা জরিমানা ও সতর্ক করা হয়।

জেলা প্রশাসন জানায়, অভিযানে মেসার্স আদিত্য ট্রেডার্স নামের প্রতিষ্ঠান থেকে ১৫০ বস্তা ক্রোমিয়ামযুক্ত ট্যানারির বর্জ্য এবং মেসার্স নূর এন্টারপ্রাইজ থেকে ৩৩ বস্তা ক্রোমিয়ামযুক্ত শ্রিম্প পাউডার জব্দ করা হয়। মাছের খাবার এবং পোল্ট্রি ফিডের সঙ্গে এসব ট্যানারির বর্জ্য পদার্থ মেশানো হচ্ছিল। জব্দ করা পণ্যগুলো উপস্থিত লোকজনের সামনে ধ্বংস করা হয়।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ক্রোমিয়ামযুক্ত মৎস্য ও পশুখাদ্য মাছ এবং মুরগির হয়ে মানুষের শরীরে প্রবেশ করলে ক্যান্সারসহ নানা জটিল রোগ দেখা দিতে পারে। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

অভিযানে চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র পরিচালক রায়হান মুরাদ ও মো. শরীফুল আলম উপস্থিত ছিলেন।

 

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog