//

বাউফলে আজান দেয়ার সময় বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিমের মৃত্যু

9 মিনিট পড়ুন
বাউফল পটুয়াখালী হইতে মোঃ কাওছার আহমেদ
১৬ অক্টোবর, ২০২৩
পটুয়াখালীর বাউফলে মাইকে আজান দেয়ার সময় বনি আমিন (২২) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে  উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়াবাঘা গ্রামে এই ঘটনা ঘটে। বনি আমিন ধুলিয়া ইউনিয়নের চর চাঁদকাঠি গ্রামের খালেক মেলকারের ছেলে। চাকুরিতে যোগদানের পর রোববারই প্রথম ওই মসজিদে আসরের নামাজের আজান দিতে গিয়ে বৈদ‍্যুতিক শকে  প্রাণ হারান তিনি। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, সদ্য কোরআনে হাফেজ হয়ে চাকুরি খুঁজছিলেন বনি আমিন। দ্ইু দিন আগে তিনি ওই গ্রামের মৃধা বাড়ির পাঞ্জেগানা মসজিদে মুয়াজ্জিনের চাকুরি নেন।
চাকুরিতে প্রথম যোগদান করে আসরের নামাজের আজান দিতে যান তিনি। মাইকের সুইচ চাপ দিতে গিয়ে তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে পড়ে যান। কিছুক্ষন পর ওই বাড়ির এক মহিলা মসজিদের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ জানালা দিয়ে মেঝেতে বনি আমিনকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে বাড়ির লোকজন এসে বনি আমিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান।
বনি আমিনের চাচা সুলতান মেলকার বলেন, আমার ভাতিজা রোববারই প্রথম ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে যোগদান করেছে। আর ঐদিনই পৃথিবী ছেড়ে চলে গেছে। এটি মেনে নেয়া আমাদের জন্য খুবই কষ্টের।তিন ভাইয়ের মধ্যে বনি আমিন সবার ছোট ছিলেন ।
সূর্যমণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, খুবই হৃদয় বিদারক ঘটনা। সদ্য হাফেজ হওয়া বনি আমিনের এমন মৃত্যুতে সবাই হতবাক হয়েছেন।
বাউফল থানার এসআই আশরাফুল আলম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

1 Comment

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog