বাউফল পটুয়াখালী হইতে মোঃ কাওছার আহমেদ
১৬ অক্টোবর, ২০২৩

বাউফল উপজেলা, পটুয়াখালী চিত্রঃ সংগৃহীত
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আশরাফ আহম্মেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক মো. তানভীর হাসান আরিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। রোববার গণমাধ্যমকে দেওয়া ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী, শঙ্খলা—পরিপন্থী, অপরাধমুলক ও সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকালাপে জড়িত থাকায় তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগ ও দলীয় সূত্রে জানা যায়, বহষ্কিৃত ছাত্রলীগ নেতা আশরাফ আহম্মেদ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের বিশ্বস্ত অনুসারী হিসেবে পরিচিত। আবদুল মোতালেব হাওলাদার বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসা দাবি করায় তাকে (মোতালেব হাওলাদার) উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেন জেলা আওয়ামী লীগ সভাপতি। এতে ক্ষিপ্ত হয়ে বগা ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশরাফ ফেসবুক জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর হোসেনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বিষয়টি জেলা ছাত্রলীগের নজরে পড়লে তাকে বগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
