মেলান্দহ জামালপুর হইতে মোঃ রাসেল রানা
১৬ অক্টোবর, ২০২৩

মেলান্দহ জামালপুর চিত্রঃ সংগৃহীত
জামালপুরের মেলান্দহে রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে দুই টিকিট কালোবাজারিকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১৫ অক্টোবর) দুপুরে মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করে।্রিহিগ্রেফতারকৃতরা হলেন, মেলান্দহ পৌর এলাকার ৬ নং শাহাজাতপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে সাবেক কাউন্সিলর নূর মোহাম্মদ ফজল (৫৩), এবং পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের পশ্চিম জালালপুর এলাকার মৃত সুরুজ্জামানের ছেলে মোঃ মাসুদ রানা (৩৮)।
এ বিষয়ে জামালপুর (জেলা গোয়েন্দা শাখা ডিবি) ওসি মোহাম্মদ মুশফিকুর রহমান, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে দুই টিকিট কালোবাজারি গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৩ (তের) টি কালো বাজারি ব্লাকার টিকেট উদ্ধার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
