//

কুড়িগ্রামে নিখোঁজের ২দিন পর ধান খেত থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার ।

6 মিনিট পড়ুন
রফিকুল ইসলাম রফিক , কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ অক্টোবর, ২০২৩
কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর ধান খেত থেকে শাহিন মিয়া (৩৫) নামের এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। 
আজ রোববার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। মৃত শাহিন উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারীয়া বারুইটারী গ্রামের আজিজুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার (১৩ অক্টোবর ) সন্ধ্যায় বাড়ি থেকে বেড় হন শাহিন। গভীর রাতেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইল ফোনে ফোন করলে মোবাইলটি বন্ধ পায়। পরে নিখোঁজ শাহিনের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়। রোববার সকালে ওই গ্রামের একটি ধান খেতে বস্তার মধ্যে মানুষের দুটি পা দেখতে পান স্হানীয় কয়েকজন শ্রমিক। পরে পুলিশে খবর দিলে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ইউপি সদস্য সাইফুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog