- রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি।
- ১৫ অক্টোবর, ২০২৩

চিত্রঃ দৈনিক বাংলা এক্সপ্রেস
কুড়িগ্রামঃ কুড়িগ্রামের আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।
আজ শনিবার (১৪ অক্টোবর) বিকালে কুড়িগ্রাম বাস টার্মিনালের পাশে ২৫ শতক জমির উপর নির্মিত পাসপোর্ট ভবনটি ১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের আওতায় এই অফিসটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মোঃ পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, প্রকল্প পরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সারোয়ার হোসেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোদাচ্ছির বিন আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন প্রমুখ।
কুড়িগ্রামের আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবনটি তিন কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে এই তিনতলা ভবণে পাসপোর্ট ও ইমিগ্রেশনে সেবা প্রার্থীরা এর সব ধরণের সেবা পাবেন এমনটি জানানো হয়।#
