//

জামালপুরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অনশন।

3 মিনিট পড়ুন
  • মোঃ রাসেল রানা মেলান্দহ ( জামালপুর ) প্রতিনিধি
  • ১৫ অক্টোবর, ২০২৩
জামালপুরঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন করেছে জামালপুর জেলা বিএনপি।
শনিবার (১৪ অক্টোবর) সকালে দলীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা।এ সময় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
এ সময় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান।

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog