//

ম‍্যজিস্ট্রেটের কাছ থেকে আসামি ছিনতাই চেস্টা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আটক।

9 মিনিট পড়ুন
  • মোঃ কাওছার আহমেদ ,বাউফল ( পটুয়াখালী ) প্রতিনিধি।
  • ১৫ অক্টোবর,২০২৩
গ্রেফতার কৃত আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবির। চিত্রঃ দৈনিক বাংলা এক্সপ্রেস
পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে ম‍্যজিস্ট্রেটের কাছ থেকে আসামি ছিনতাই চেস্টা করলে ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকে  আটক করে পুলিশ। মা ইলিশ মাছ বিক্রিকালে তিনজনকে আটক করে জরিমানার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর উপস্থিতিতে পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 
শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার কালিশুরি ইউনিয়নের কুমারখালী বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবিরকে (৪৫) আটক করেছে পুলিশ ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মো. বশির গাজী বলেন, চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে তারা নিয়মিত মাছ বাজার মনিটরিং করেন। আজ শনিবার কালিশুরির কুমারখালী মাছ বাজার পরিদর্শনে যান। এ সময় তিন ব্যবসায়ীর কাছে মা ইলিশ পাওয়া গেলে তাদের আটক করা হয় এবং তাদের জরিমানার আওতায় নেওয়া হয়। এ সময় হঠাৎ স্থানীয় এক ব্যক্তি এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মাছ ও আসামিদের নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়। তবে অভিযুক্ত মাছ ব্যবসায়ীদের আটক করা সম্ভব হয়নি।
আটক হুমায়ুন কবির কালিশুরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড শিবপুর গ্রামের বাসিন্দা  এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এ বিষয়ে বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক দৈনিক বাংলা এক্সপ্রেসকে বলেন, উপজেলা নির্বাহী অফিসার এক ব্যক্তিকে থানা হেফাজতে দিয়ে  গেছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog