- বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী
- ১৪ অক্টোবর, ২০২৩

বক্তব্য দিচ্ছেন আলহাজ্ব আবদুর রশিদ চুন্নু মিয়া।চিত্রঃ দৈনিক বাংলা এক্সপ্রেস
পটুয়াখালীঃ পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের বনানী মোড়ে জেলা বিএনপির আয়োজনে এ অনশন করা হয়। এতে সভাপতির বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক জনাব আলহাজ্ব আবদুর রশিদ চুন্নু মিয়া।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাকে বিনা দোষে আটকে রাখা হয়েছে। কোনো শর্ত ছাড়া অবিলম্বে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। অন্যথায় বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে।
জেলা বি এন পি আয়োজিত অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক জনাব আলহাজ্ব আবদুর রশিদ চুন্নু মিয়া। উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বি এন পির সিনিয়র নেতৃবৃন্দ, সকল উপজেলা বি এন পির সন্মানিত সভাপতি, সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা বি এন পির সন্মানিত সদস্য সচিব জনাব স্নেহাংশু সরকার কুট্টি।
তিনি বলেন, গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া, সরকার তার মৌলিক অধিকার চিকিৎসা করতে দিচ্ছেনা। বেগম খালেদা জিয়া মুক্ত না হলে গণতন্ত্র মুক্ত হবেনা। তাই রাজপথের আন্দোলনের মাধ্যমে এই ফেসিষ্ট সরকারকে হটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
