//

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কৌশল সংক্রান্ত ডিএমপির বিশেষ দাঙ্গা নিয়ন্ত্রণ মহড়া অনুষ্ঠিত।

9 মিনিট পড়ুন

বিশেষ প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০২৩

 

ডিএমপির বিশেষ দাঙ্গা নিয়ন্ত্রণ মহড়া।চিত্রঃ সংগৃহীত 

 

ঢাকাঃ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কৌশল সংক্রান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ দাঙ্গা নিয়ন্ত্রণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) নতুন শহর পূর্বাচলে  এই মহড়া অনুষ্ঠিত হয়।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান প্রধান অতিথি থেকে এই মহড়ায় ব্রিফিং প্রদান করেন। এ সময় তিনি মহড়া পর্যবেক্ষণ করেন এবং বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করার প্রতি গুরুত্ব আরোপ করেন।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। সেসব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সতর্ক থেকে এবং মাথা ঠাণ্ডা রেখে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা, জনশৃঙ্খলা, মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান কাজ ও পবিত্র দায়িত্ব। পেশাদারিত্ব ও কাঙ্ক্ষিত সেবা দিয়ে তার প্রতিফলন ঘটাতে হবে।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ পুলিশই সর্বপ্রথম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, আমরা তাদেরই উত্তরাধিকারী। অতীতে যত চ্যালেঞ্জ এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সঠিকভাবে তা মোকাবিলা করেছে।

মহড়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপপুলিশ কমিশনাররা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog