//

কুড়িগ্রামে বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু।

6 মিনিট পড়ুন
রফিকুল ইসলাম রফিক,কুড়িগ্রাম প্রতিনিধি,
১৪ অক্টোবর, ২০২৩
কুড়িগ্রামঃ কুড়িগ্রামে রান্না ঘরের বৈদ্যুতিক লাইন জ্বালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আলেয়া বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ মিয়াজি পাড়া এলাকায়।
নিহতের স্বজন ও স্হানীয় সূত্রে জানা যায়, উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ মিয়াজি পাড়ার আব্দুল মালেকের স্ত্রী আলেয়া বেগম বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ির রান্নাঘরের বৈদ্যুতিক লাইট জ্বালাতে গিয়ে অসাবধানতা বসত সুইচে হাত দিলে বিদ্যুৎপৃষ্টে  অচেতন হয়ে পরেন। এঅবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাকে দেখে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত গৃহবধূ আলেয়া বেগম তিন সন্তানের জননী বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাদিয়া জেরিন বলেন, বিদ্যুৎপৃষ্টে নিহত মহিলা হাসপাতালে নেয়ার পূর্বেই মারা যান।#

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog