- রফিকুল ইসলাম রফিক
- কুড়িগ্রাম
১৩ অক্টোবর ২০২৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ মন গাঁজা সহ মাদক কারবারি রুহুল মিয়া (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) নাগেশ্বরী উপজেলার রামখানা বর্ডার থেকে ফুলবাড়ী যাওয়ার পথে রুহুল আটকা পড়ে যায়।
পুলিশ জানায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার রামখানা বর্ডার থেকে ফুলবাড়ী যাওয়ার পথে ফুলবাড়ী থানাধীন মন্ডলটারি (বুড়াটারী) গ্রামের রুহুল মিয়া (৫০) কে তার অটোরিক্সার সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১ মন গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনের ব্যবহৃত ২ টি অটোরিক্সা জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। #
রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম
