- নিজস্ব প্রতিবেদক
- ১৩ অক্টোবর ২০২৩
একই সময়ে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৫১ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৬৩ জন।
মারা যাওয়া নারী হলেন- জেলার ভাঙ্গা উপজেলার বামনকান্দা গ্রামের হাকিমের স্ত্রী ফুলমতি (৭৫)।
শুক্রবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমসি হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৭০ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ২৯০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৫১ জন রোগী।
তিনি আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৭৮ জন। মারা যাওয়া ব্যক্তিরা ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৯৭৫ জন। এদের মধ্যে ১৫ হাজার ২৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

