- নিজস্ব প্রতিনিধি
- ১২ অক্টোবর, ২০২৩

ঢাকাঃ আগামী ১৬ অক্টোবর সোমবার সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১৬ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে যুবসমাবেশ করবে বিএনপি। ঐ দিন দুপুর ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ বিষয়টি অবহিত করে এবং মাইক ব্যবহার করে সমাবেশ কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে গত ৮ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে যুবদল।
যুবসমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে যুবদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত ঐ চিঠিতে পুলিশকে জানানো হয়েছে।