//

বেগম খালেদা জিয়ার মুক্তি এবংবিদেশে পাঠানোর দাবিতে শনিবার (১৪ অক্টোবর)অনশন করবে বিএনপি।

5 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিনিধি
  • ১২ অক্টোবর, ২০২৩

 

ফাইল চিত্র 

 

 

ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামী শনিবার (১৪ অক্টোবর) ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে অনশন করবে দলটি।

ঐ দিন নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে।

ঢাকায় এই অনশন কর্মসূচির অনুমতি চেয়ে গত ১০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে মহানগর উত্তর বিএনপি।

উত্তর বিএনপির দপ্তর সম্পাদক (গণমাধ্যম) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত চিঠিতে অনশন কর্মসূচির অনুমতি ছাড়াও নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে কোন ইস্যুতে অনশন কর্মসূচি পালিত হবে, চিঠিতে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি বলে জানা গেছে।

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog