//

কালিয়াকৈরে  ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে হাঁস বিতরন।

7 মিনিট পড়ুন
  • কালিয়াকৈর (গাজীপুর )প্রতিনিধি
  • ১২ অক্টোবর, ২০২৩
কালিয়াকৈরঃ কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে হাঁস বিতরণ করা হয়েছে।
গত কাল বৃহস্পতিবার সকালে, কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে  ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৫৭ টি পরিবারের মধ্যে হাঁস বিতরণ করা হয়েছে।
হাস বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়া আকরাম সাকাপী ইবনে সাজ্জাদ, উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম সরকার, বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআফজাল হোসেন খাঁন
অনুষ্ঠানের সঞ্চালনা করেন,উপজেলা ভেটেরিনারি সার্জন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ডাঃমোঃসাইদুর রহমান। পরে ২৫৭ টি পরিবারকে ২০ টি করে হাঁস মোট ৫১৪০ টি  হাঁস বিতরণ করা হয়। সাথে  সাথে প্রত্যেক পরিবার কে ১টি করে ভিটামিন, এন্টিবায়োটিক, ও জীবানুনাশক ঔষধ  প্রদান করা হয় ।
জু/রা

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog