//

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় কিশোর আটক ।

6 মিনিট পড়ুন
কুড়িগ্রাম হইতে রফিকুল ইসলাম রফিক
১০ অক্টোবর ২০২৩
ভারতীয় কিশোর প্রেম কিসকো। চিত্রঃ রফিকুল ইসলাম রফিক 
কুড়িগ্রামঃকুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর হয়ে সাইকেল চালিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় কিশোর প্রেম কিসকোকে (১৭) আটক করে বিজিবি। 
এরপর পতাকা বৈঠকের করে ফেরত দেয়া হয়েছে বলে জানালেন সোনাহাট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার গোলাম রব্বানী। প্রেম কিসকো ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুর থানার চকলেটোরা গ্রামের ইসানুল কিসকোর ছেলে।
সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় আন্তর্জাতিক পিলার নং-১০০৯ সংলগ্ন সোনাহাট স্থলবন্দরের সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে প্রেম কিসকো বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেম কিসকো জানায়, বাংলাদেশ সীমান্তের সোনাহাট স্থলবন্দরের ভারতীয় অংশের গেট খোলা থাকায় সাইকেল চালিয়ে ভুলবশত বাংলাদেশে প্রবেশ করে সে।
বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রামের ২২ বিজিবি ব্যাটালিয়নের অধীন সোনাহাট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার গোলম রাব্বানী ।

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog