//

আগামী ১৪ ও ১৫ অক্টোবর শনি ও রবিবার বন্ধ থাকবে মেট্রোরেল।

5 মিনিট পড়ুন

নগর প্রতিনিধি

১০ অক্টোবর, ২০২৩

ফাইল চিত্র

ঢাকাঃ  আগামী ১৪ ও ১৫ অক্টোবর শনি ও রবিবার বন্ধ থাকবে মেট্রোরেল। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

এতে বলা হয়েছে, এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের সিস্টেম ইন্টেগ্রেশন করার জন্য আগামী শনিবার ও রবিবার (১৪ ও ১৫ অক্টোবর) উত্তরা উত্তর হতে আগারগাঁও অংশের মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। যথারীতি শুক্রবারও (১৩ অক্টোবর) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামী সোমবার (১৬ অক্টোবর) হতে পূর্বের সময়সূচী অনুযায়ী উত্তরা হতে আগারগাঁও অংশের মেট্রোরেল নিয়মিত চলাচল করবে।

মতামত দিন

Your email address will not be published.