//

ময়মনসিংহে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা

7 মিনিট পড়ুন

বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ

১০ অক্টোবর, ২০২৩

 

 

ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকায় স্কুলে যাওয়ার পথে রাকিয়া সুলতানা রিয়া (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার বাটাজোর গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর কাচিনা ইউনিয়নের বাটাজোর গ্রামের আব্দুর রশিদের বড় মেয়ে বাটাজোর বি এম উচ্চ বিদ্যালয়ের (ভোকেশনাল) নবম শ্রেণির ছাত্রী রিয়া দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে যাওয়ার পথে রাস্তায় অজ্ঞাতনামা ব্যক্তি এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ধান ক্ষেতে ফেলে যায়। রিয়ার মা খোঁজ পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিয়াকে মৃত ঘোষণা করেন।

রিয়ার বাবা আব্দুর রশিদ বলেন, আমার দুই মেয়ে। আমার আদরের মেয়েকে এভাবে মারল আমি তার কঠিন বিচার চাই। মামলা করা হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog