//

কালিয়াকৈরে ব্র্যাকের অগ্নি  প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা অনুষ্ঠিত।

9 মিনিট পড়ুন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
১০ অক্টোবর, ২০২৩
সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা চিত্রঃ দৈ বা এ
গাজীপুরঃগাজীপুরের কালিয়াকৈরে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্র্যাক এর আয়োজনে,অগ্নি-এ্যাওয়ারনেস,এ্যাকশান এ্যান্ড  এ্যাডভোকেসি ফর জেন্ডার ইকুয়্যাল ও সেইফ স্পেস ফর উইমেন্স এ্যন্ড গার্লস প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ(ওসি) আকবর আলী খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, শ্রীফলতলী ইউপি চেয়ারম্যান আজিবুর রহমান, বোয়ালী ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন, আটাবহ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শাকিল মোল্লা, প্রেসক্লাব সভাপতি আইয়ুব রানা,সাংবাদিক সরকার আব্দুল আলীম,অগ্নি প্রকল্পের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের টেকনিক্যাল ম্যানেজার  হাবিবুর রহমান, অগ্নি প্রকল্পের কালিয়াকৈরের প্রজেক্ট অফিসার তাজুল ইসলাম প্রমুখ।
অগ্নি প্রকল্পের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের টেকনিক্যাল ম্যানেজার  হাবিবুর রহমান বলেন, অগ্নি প্রকল্পটি মুলত স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গনপরিবহন, ডিজিটাল প্লাটফরম, স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গনসচেতনতা তৈরি, রিপোটিং ও প্রতিকার এবং প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করবে।

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog