//

মেলান্দহে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার।

6 মিনিট পড়ুন
মেলান্দহ জামালপুর হইতে মোঃ রাসেল রানা
১০ অক্টোবর, ২০২৩
মেলান্দহ জামালপুর হইতে মোঃ রাসেল রানা ছবিঃ দৈ বা এ
জামালপুরের মেলান্দহে ফেন্সি আক্তার  (১৯)  নামে গৃহবধুর ঝুলন্ত  লাশ উদ্ধার করেছে পুলিশ। (০৯ অক্টোবর ) সোমবার  বিকাল  ৪ টায় ৯ নং ঘোষেরপাড়া  ইউনিয়নের চর বাগবাড়ী  স্বামীর বাড়ি  থেকে  লাশ  উদ্ধার করে।
নিহত গৃহবধু  ওই  এলাকার রাসেলের   স্ত্রী ও ৭ নং চরবানিপাকুরিয়া ইউনিয়নের হরিনাপাই এলাকার ফজলুল হকের মেয়ে।
স্থানীয়  সুত্রে জানা যায়, সোমবার ফেন্সি আক্তারের শশুর বাড়ির লোকজন আত্নীয় বাড়িতে বেড়াতে যান।
এ সময় বাড়িতে সে একাই ছিলো।দুপুরের পর ফেন্সি আক্তার কে বাড়িতে দেখতে না পাওয়ায় বাড়ির অন্য মহিলারা  ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাননি।
খুজাঁখুজির একপর্যায়ে  ঘরের ধর্নায়  ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। চিৎকারে আশেপাশের লোকজন এসে গৃহবধু  ফেন্সি আক্তার  কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ  এসে লাশ উদ্ধার করে ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog