নিজস্ব প্রতিনিধি
০৯ অক্টোবর,২০২৩

বিএনপির গুলশান কার্যালয়ে বৈঠক চলছে।চিত্রঃ সংগৃহীত
ঢাকাঃ সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ২৩ মিনিটে ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। সফর শেষে ইতিবাচক বিষয়গুলোর পাশাপাশি উদ্বেগের ক্ষেত্রগুলো ও বাস্তসম্মত সুপারিশগুলো তুলে ধরে বিবৃতি দেবেন তারা।
বিএনপির পক্ষে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, শামা ওবায়েদ।
জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপরিস্থিতি যাচাই করতে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্রের প্রাকনির্বাচন পর্যবেক্ষক দল। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাকনির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে।
শনিবার ছয় সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে পৌঁছেছে। আগামী শুক্রবার পর্যন্ত দলটি বাংলাদেশে অবস্থান করবে।
