//

জামালপুর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক চিকিৎসকের।

7 মিনিট পড়ুন
জামালপুর হইতে মোঃ রাসেল রানা
০৮ অকোবর, ২০২৩
নিহত চিকিৎসক হাফিজুর রহমান চিত্রঃ সংগৃহীত
 জামালপুরঃ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল  চিকিৎসক হাফিজুর রহমানের
জামালপুরের সদর উপজেলায় স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. হাফিজুর রহমান (৩৮) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে নান্দিনা-জামালপুর সড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান নান্দিনা সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মেষ্টা গ্রামে। তিনি ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসক হাফিজুর রহমান মোটরসাইকেল করে জামালপুর শহর থেকে নান্দিনা সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রে তার কর্মস্থলে যাচ্ছিলেন। যাওয়ার পথে জামালপুর- নান্দিনা মহাসড়কের জয়রামপুর এলাকায় পৌঁছালে বালু বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন বলেন, কর্মস্থলে যাওয়ার পথে হাফিজুর রহমান নামে এক চিকিৎসক সড়ক দুর্ঘটনায় মারা যান। ট্রাকের চালক পালিয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

মতামত দিন

Your email address will not be published.