////

গারো পাহাড়ের অজগর লোকালয়ে থেকে উদ্ধার ।

5 মিনিট পড়ুন

বিশেষ প্রতিনিধি, শেরপুর

০৮ অক্টোবর, ২০২৩

উদ্ধার হওয়া অজগর । চিত্রঃ সংগৃহীত

শেরপুরঃ  রোববার (৮ অক্টোবর) শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড় এলাকার হালুয়াহাটি গ্রামের পাহাড়ি ছড়া থেকে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে  সেটি বালিঝুড়ি রেঞ্জের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

বালিঝুড়ি রেঞ্জের রেঞ্জার রবিউল ইসলাম জানান, সম্প্রতি বালিঝুড়ি রেঞ্জ এলাকার গারো পাহাড়ে গভীর বনায়ন হওয়ায় জীববৈচিত্র্য ফিরে আসতে শুরু করেছে। এতে বনঘেঁষা লোকালয়ে প্রায় জীবজন্তুর দেখা মেলে। খাদ্যের সন্ধানে এসব লোকালয়ে চলে আসে।

তিনি বলেন, ‘শনিবার (৭ অক্টোবর) বিকেলে বালিঝুড়ি রেঞ্জ এলাকার হালুয়াহাটি গ্রামের একটি পাহাড়ি ছড়াতে সাপটি দেখতে পেয়ে স্থানীয় গ্রামবাসী বন বিভাগকে খবর দেয়। পরে আমরা সেখান থেকে সাপটি উদ্ধার করে আজ রোববার সকালে রেঞ্জের গভীর জঙ্গলে অবমুক্ত করি।’

মতামত দিন

Your email address will not be published.