//

উপ-নির্বাচনের  প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল

5 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর,২০২৩

 

 

 

ঢাকাঃ আগামীকাল রোববার ২টি উপ-নির্বাচনের  প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হবে। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা ডাকা হয়েছে। 

শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে এই সভায়। আসন দুটিতে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয় ৬ অক্টোবর। আজ শেষ হচ্ছে মনোনয়ন সংগ্রহ ও জমা।

মতামত দিন

Your email address will not be published.