//

মেলান্দহে মুক্তিযোদ্ধার যাতায়াতের রাস্তা বন্ধের পায়তারা।

7 মিনিট পড়ুন
মেলান্দহ  (জামালপুর) হইতে রাসেল রানা,
৪ অক্টোবর, ২০২৩
যাতায়াতের  রাস্তা ছবিঃ দৈ বা এ 
জামালপুরের মেলান্দহে এক বীরমুক্তিযুদ্ধা সহ কয়েকটি পরিবারের যাতায়াতের  রাস্তা বন্ধের পায়তারা করছে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা শুকুর আলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। শুকুর আলী। ৭ নং চরবানিপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই এলাকার মৃত তসর সরদারের ছেলে।
অভিযুক্তরা হলেন- ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে মোশারফ হোসেন (৪০),মুকুল (৩৫) ও মনোয়ার হোসেন (৩২)।
অভিযোগপত্র
 অভিযোগে বীরমুক্তিযোদ্ধা জানান, চলাচল করার জন্য বাড়ীর দক্ষিণ পাশ্বের রাস্তা বন্ধ করে দিয়েছে ক্রয় সূত্রে বর্তমান জমির মালিক মৃত হযরত আলীর ছেলে মোঃ মোশারফ হোসেন গং।
বর্তমানে রায়ের বাকাই দাখিল মাদ্রাসার পূর্ব পার্শ্বের রাস্তা দিয়ে চলাচলা করি।সাম্প্রতিক সময় সেখানেও দেওয়াল দিয়ে রাস্তা অর্ধেক পরিমাণ বন্ধ করে দিছে অভিযুক্তরা। এতে আমার ও কয়েকটি পরিবারের চলাচল ব্যহত হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করেও পাওয়া যায়নি।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা বলেন-বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Your email address will not be published.