//

কুড়িগ্রামে কবি রাধাপদ রায়ের উপর হামলাকারী রফিকুল গ্রেপ্তার ।

11 মিনিট পড়ুন
কুড়িগ্রাম হইতে রফিকুল ইসলাম রফিক,
৪ অক্টোবর, ২০২৩
গ্রেপ্তারকৃত রফিকুল ছবিঃ দৈ বা এ
কুড়িগ্রামঃ কুড়িগ্রামের চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলায় অভিযুক্ত  মূলআসামী দুই ভাইয়ের মধ্যে রফিকুল ইসলামকে  (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। 
আজ বুধবার (৪ অক্টোবর) সকালে নাগেশ্বরী উপজেলা ত্যাগ করার পথে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রফিকুল ইসলাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর। হামলার শিকার কবি রাধাপদ রায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের মাদাইখাল গোড্ডারাপাড় গ্রামের বাসিন্দা। একসময় পেশায় নির্মাণশ্রমিক ছিলেন। রাধাপদ এক দশক আগে কিশোরগঞ্জের একটি মন্দিরে থাকতেন। সেখানেই তিনি কবিতা ও ছন্দের চর্চা শুরু করেন। স্বভাবকবি খ্যাত এই প্রবীণ মূলত বিগত ৫-৬ বছর পূর্বে পল্লিকবি হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেন। স্ত্রী, তিন মেয়ে ও তিন ছেলে নিয়ে তার পরিবার। হামলায় আহত কবি বর্তমানে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রেজা জানান, ‘রফিকুলকে গ্রেফতার করে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। এসপি স্যার বিস্তারিত জানাবেন।’
উল্যেখ গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ভিতরবন্দ ইউনিয়নের মাদইখাল গোড্ডারাপাড় গ্রামে কবি রাধাপদ রায়ের বাড়ির পশ্চিমে ডুবুরির ব্রিজের কাছে কবির ওপর আকস্মিক হামলা করেন রফিকুল ও তার ভাই। এতে কবির পিঠ ও ঘাড়ে ক্ষতের সৃষ্টি হয়। এসংক্রান্ত খবর বাংলাপোর্টাল সহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়।  গত ছয় মাস আগে রফিকুলের বড় ভাই কদুর রহমানের সঙ্গে বিরোধের জেরে এই হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় কবিপুত্র জুগল চন্দ্র বাদী হয়ে রফিকুল ও তার বড় ভাই কদুর রহমানকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করেন। রফিকুল গ্রেফতার হলেও কদুর রহমান পলাতক রয়েছেন।#

1 Comment

একটি উত্তর লিখুন রফিকুল ইসলাম রফিক উত্তর বাতিল করুন

Your email address will not be published.