//

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন

11 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • facebook sharing button
    messenger sharing button
    whatsapp sharing button
    twitter sharing button
    linkedin sharing button
    copy sharing button
নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও মারা গেছেন। তিনি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের এ শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ইউএসএফ-এ পিএইচডি করছিলেন।

শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভাই জাহিদ হাসান প্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেন, আমার বোন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন

এর আগে যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমন (২৭) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি পুলিশ। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়াহকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। তবে লিমনের সঙ্গে নিখোঁজ হওয়া অন্য শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো পাওয়া যায়নি।

নিহত জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। নিখোঁজ নাহিদা এস বৃষ্টিও একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি শিক্ষার্থী।

গত ১৬ এপ্রিল লিমনের অফ-ক্যাম্পাস বাসভবনে তাকে শেষবার দেখা গিয়েছিল। এর ঠিক এক ঘণ্টা পর সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিল্ডিংয়ে বৃষ্টিকে শেষবারের মতো দেখা যায়। দীর্ঘ সময় তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এক বন্ধু পুলিশকে বিষয়টি অবহিত করলে তদন্ত শুরু হয়।

একপর্যায়ে শুক্রবার সকালে টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ওপর থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ওইদিন সকালে অভিযুক্ত হিশাম আবুঘারবিয়াহর বাড়ি থেকে পারিবারিক সহিংসতার একটি ফোন পায় শেরিফ অফিস।

 

 

 

মতামত দিন

Your email address will not be published.