মেলান্দহ (জামালপুর) হইতে মোঃ রাসেল রানা
২ অক্টোবর, ২০২৩

ছবি প্রতীকী
ঘটনার বিবরণে জানা যায় যে, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আঙ্গুরী বেগম (৫০)’ নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে যানা যায় গৃহবধূ আঙ্গুরী বেগম মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের ৫নং চর গ্রামের হোসেন আলীর মেয়ে এবং আমেজ উদ্দিনের স্ত্রী। ১৯৯০ সালে আমেজ উদ্দিন ও আঙ্গুরী বেগমের বিবাহ হয় তাদের ৪ জন পুত্র সন্তান আছে বলে জানা গেছে। ২ অক্টোবর সকাল ৯ টার দিকে নয়ানগর ইউনিয়নের ৫ নং চর গ্রামের নিজ বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহটি পুলিশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, গত রাতে স্থানীয়ভাবে পুস্প মালা জারীগানের আসরে যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়।
স্বামী আমেজ উদ্দিন গানের আসর থেকে ফিরে এসে ভিতর থেকে ঘরের দরজা বন্ধ পায়। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখে চিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে আসে।
মেলান্দহ থানার ওসি (তদন্ত)মোঃ কবির হোসেন জানান, মৃত্যুর খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
