স্টাফ রিপোর্টার
২৬সেপ্টেম্বর ২০২৩
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছেন

ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছেন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৯০৯ জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হলেন ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জন।বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১০ হাজার ৪৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
