/

আমরাও শান্ত থাকব না কর্মসূচিতে বাধা দিলে : মির্জা আব্বাস

12 মিনিট পড়ুন
🚹 স্টাফ রিপোর্টার
🗓️০৯ সেপ্টেম্বর ২০২৩
বিএনপি শান্তিপূর্ণ উপায়ে সরকারকে বিদায় দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে তাহলে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। আর বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। শান্তিপূর্ণভাবে সরকার পতন ঘটাতে চায় বিএনপি। তবে সরকার যদি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় তাহলে আমরাও শান্ত হয়ে থাকবো না।
সরকার পতনের এক দফা ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বিকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, দেশের মানুষের যে অবস্থা তা যদি সরকারের বোধগম্য হতো তাহলে তারা আরও আগেই পালাত। বিএনপি নেতাকর্মীদের হত্যা-গুম করে বিভিন্নভাবে বিপদে ফেলে সরকার আবারও ক্ষমতায় থাকতে চায়। তাই এ সরকারকে পতন না ঘটানো পর্যন্ত রাজপথ ছাড়ার জো নেই।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমাদের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা  আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি  সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ।
এর আগে বিকাল সোয়া চারটায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আলাদা আলাদাভাবে গণমিছিল নিয়ে যোগ দেয়। ঢাকা মহানগর উত্তর বিএনপি রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল, মালিবাগ রেলগেট, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে। এছাড়া একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর থেকে শুরু করে পীরজঙ্গি মাজার, আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে।
গণমিছিলে যোগ দিতে বেলা ১ টার পর থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীর সংখ্যা বাড়তে থাকে। উত্তর এবং দক্ষিণের বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা এতে যোগ দেন

মতামত দিন

Your email address will not be published.