/

আফগানিস্তানের সাথে বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ

5 মিনিট পড়ুন

🚹ডেস্ক রিপোর্ট:

🗓️ ০৩ সেপ্টেম্বর ২০২৩

 

 

 

সাকিব আল হাসান আর রশিদ খানের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে দুই দল।

এবারের এশিয়া কাপের ফরম্যাটটাই এমন যে মাত্র দুই ম্যাচেই শেষ হয়ে যেতে পারে কোন দেশের টুর্নামেন্ট। আবার এক ম্যাচ জিতেও কেউ চলে যেতে পারেন সুপার ফোরে। বাংলাদেশের জন্য পাকিস্তানের লাহোরে আজকের ম্যাচটি তাই নকআউট ম্যাচের মতো।

অন্যদিকে, আফগানিস্তানের জন্য মাত্র টুর্নামেন্ট শুরু। রোববারের ম্যাচের আগে তাই কঠিন এক সমীকরণের সামনে বাংলাদেশ দল।

আজ আফগানিস্তানের সাথে হারলেই তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত। আবার জিতলেও অপেক্ষায় থাকতে হবে শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের।

আর এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের বেশ কয়েকটি জায়গা নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট।

কঠিন এক সমীকরণ,
আসরে টিকে থাকতে বাংলাদেশের সামনে একটাই রাস্তা খোলা – জয়। কারণ হারলেই এশিয়া কাপ থেকে বিদায় ঘটবে তাদের।

মতামত দিন

Your email address will not be published.