মালিক সমিতির একাংশের ঘোষণা, তেল সরবরাহ স্বাভাবিক রাখার

8 মিনিট পড়ুন

 

স্টাপ রিপোর্টার

 

দাবি বাস্তবায়নের আশ্বাসে পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতির একাংশ। শনিবার সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পেট্রোল পাম্প ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হকের নেতৃত্বে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. হারুন অর রশিদ, মহাসচিব জুবায়ের আহমেদ চৌধুরী, যুগ্ম-মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক জায়েদ আহমেদ তপনসহ বাংলাদেশ ট্যাংক লরী ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের নেতাদের উপস্থিতিতে গত ২৯ তারিখ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সভাপতিত্বে পেট্রোল পাম্প মালিকদের সব দাবি দাওয়া বাস্তবায়নে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পেট্রোল পাম্প মালিকদের সকল প্রকার দাবি-দাওয়া পূরণের সিদ্ধান্ত বাস্তবায়নে আশ্বস্ত করা হয়।

অতএব, ওই সময়ের মধ্যে সব ডিপো থেকে তেল উত্তোলন স্বাভাবিক রাখার জন্য সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

এ প্রসঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম ঢাকা পোস্টকে বলেন, মূলত পেট্রোল পাম্প সমিতির দুটো ভাগ আছে। যে অংশটি বড়, তারা তেল উত্তোলন স্বাভাবিক রাখবে। সুতরাং পেট্রোল পাম্পে তেল সরবরাহে কোনো বিঘ্নতা ঘটবে না।

মতামত দিন

Your email address will not be published.