/

প্রধান বিচারপতি শেষ কর্মদিবস

5 মিনিট পড়ুন

স্টাপ রিপোর্টারঃ

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আজ বিচারিক জীবনের শেষ কর্মদিবস।

 তিনি আগামী ২৫শে সেপ্টেম্বর  অবসরে যাবেন। তবে এই সময়ে সুপ্রিম কোর্টের অবকাশ থাকবে। বিচারক জীবনের ৩১ শে আগস্ট তার বিচারিক জীবনের শেষ কর্মদিবস।

২০২১ সালে ৩০শে ডিসেম্বর ২৩ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ  করেন। পরদিন ৩১শে ডিসেম্বর বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে শপথ বাক্য পাঠ করান তৎকালীন প্রেসিডেন্ট মোঃ আব্দুল হামিদ।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬শে সেপ্টেম্বর  কুষ্টিয়া জেলার খোকশায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালের আগস্টে ঢাকা জেলা ও দায়রা আদালতে আইন পেশা শুরু করেন। ১৯৮৩ সালের ৪ঠা সেপ্টেম্বর  হাইকোর্টে এবং ১৯৯৯ সালের ২৭ শে মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালে তিনি হাইকোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান। তিনি বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও ছিলেন।

মতামত দিন

Your email address will not be published.