//

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

5 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • facebook sharing button
    messenger sharing button
    whatsapp sharing button
    twitter sharing button
ভূমিকম্প। ছবি : গ্রাফিক্স
ভূমিকম

শক্তিশালী মাপের ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ রাষ্ট্র বাংলাদেশ। এবার শুধু এই দেশই নয়; তার সঙ্গে কেঁপেছে আশপাশের আরও পাঁচটি দেশ।

রোববার (৭ জুন) দিবাগত রাত ১১টা ৩৬ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পানাখা থেকে পাঁচ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

ভূমিকম্প সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছেন, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। শক্তিশালী এ ভূকম্পনের ফলে নড়ে ওঠে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এবং চীন

আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভুটানে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৬ মাত্রার ভূকম্পনটি মাঝারি ধরনের। এর ফলে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে।

উল্লেখ্য, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ৪৩২ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির উৎপত্তি।

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.