//

তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন

13 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
তোফায়েল আহমেদ। ছবি : কালবেলা
তোফায়েল আহমেদ।

 

 

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা সোমবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার জানাজা শেষে ভোলায় মায়ের কবরের পাশে তার লাশ দাফন করা হবে।

পরিবারের একাধিক সূত্র ও তার ব‍্যক্তিগত সহকারী আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১ জুন) বিকেল ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, তোফায়েল আহমেদ দীর্ঘদিন প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২৪ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তোফায়েল আহমেদের বয়স হয়েছিল ৮২ বছর।

সোমবার বিকেলে স্কয়ার হাসপাতালে তোফায়েল আহমেদের স্বজনরা জানান, মরদেহ ধানমন্ডির ১২/এ-তে তাকওয়া মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানেই মরদেহের গোসল শেষে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে আবার তার লাশ স্কয়া‌র হাসপাতালের হিমঘরে নিয়ে আসা হচ্ছে।

তোফায়েল আহমেদের ব‍্যক্তিগত সহকারী আবুল খায়ের জানান, আগামীকাল মঙ্গলবার হে‌লিকপ্টা‌রে করে তার নিজ জেলা ভোলায় নেওয়া হবে। সেখানে সা‌র্কিট হাউস ময়দা‌নে জানাজা শে‌ষে তাকে মা‌য়ের কবরের পা‌শে দাফন করা হবে।

স্বাধীন বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মোট ৯ বার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন। এর পর স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টামণ্ডলীর এ সদস্য ১৯৯৬ সালের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৪ সালেও তিনি বাণিজ্য মন্ত্রী হিসেবে শপথ নেন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে ও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

 

 

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.