//

ট্রেনে ফিরতি ঈদযাত্রা : আজ মিলছে ২ জুনের টিকিট

6 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
ট্রেনে ঈদযাত্রা। ছবি : সংগৃহীত
ট্রেনে ঈদযাত্রা। ছবি : সংগৃহীত

 

পবিত্র ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার (২৩ মে) বিক্রি করা হচ্ছে আগামী ২ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট।

এদিন সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৩১ মের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে ও ১ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২২ মে। এছাড়া ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে।

আরও জানা গেছে, এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

 

 

 

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog