//

নারী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী নিশাত তাসনীম

10 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক

 

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক নিশাত তাসনীম। ইতোমধ্যে তার মনোনয়ন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ (তারাশ সদর) এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
নিশাত তাসনীম একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। পাশাপাশি তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এলাকায় সুনাম অর্জন করেন।
পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতায় তার বাবা ছাত্রদল ও যুবদলের রাজনীতি থেকে উঠে এসে পরবর্তীতে বিএনপির সাংগঠনিক দায়িত্ব ও সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি একজন সফল চেয়ারম্যান হিসেবে স্থানীয় উন্নয়নে অবদান রাখেন।
গত ১৬/১৭ বছর ধরে পরিবারটি রাজনৈতিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে বলে জানা যায়। নিশাত তাসনীমের শৈশব-কৈশোর কেটেছে সংগ্রামের মধ্য দিয়ে। গভীর রাতে বাবাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার ঘটনা তার রাজনৈতিক চেতনা ও আদর্শকে আরও দৃঢ় করেছে।
এ বিষয়ে নিশাত তাসনীম বলেন,
“আমাদের পরিবার কখনো ক্ষমতার লোভে রাজনীতি করেনি; করেছে মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে। দাদা ও বাবার আদর্শকে ধারণ করে আমি নারী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশা করছি। নারীর নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং জনগণের পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, দীর্ঘদিনের ত্যাগ-সংগ্রাম এবং ছাত্ররাজনীতির অভিজ্ঞতা নিশাত তাসনীমকে মনোনয়ন প্রত্যাশার ক্ষেত্রে একটি শক্ত অবস্থানে রেখেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (তারাশ সদর) অঞ্চলে নারী নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে নিশাত তাসনীমের নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

 

 

 

মতামত দিন

Your email address will not be published.