//

তেজগাঁও কলেজে জমকালো আয়োজন ‘টিএমএস শর্ট ফিল্ম স্ক্রিনিং ২০২৫’

8 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক

 

 

 

 

রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ (টিএমএস) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “টিএমএস শর্ট ফিল্ম স্ক্রিনিং ২০২৫”।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় তেজগাঁও কলেজের অডিটোরিয়াম-১ এ এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

 

 

 

 

অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং তেজগাঁও কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য ড. মোহাম্মদ জহিরুল হুদা (জালাল)। এ ছাড়া কলেজের অন্যান্য সিনিয়র শিক্ষকরা অনুষ্ঠানে যোগ দেন।

এবারের আয়োজনে বিভাগের শিক্ষার্থীদের নির্মিত ১০টি শর্ট ফিল্ম প্রদর্শিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

  • হারমোনিকা (শেখ সায়েম হোসেন)
  • হোয়াই (শাহাদাৎ হোসেন তন্ময়)
  • বোঝা (মো: ইবনে সাকিব)
  • স্মাইল (সানজিদা আক্তার)
  • অপেক্ষা (সাজিদ হোসেন)
  • ডিসিশন (মো: জাহিদুল ইসলাম)
  • সাইকোসিন্ড্রোম (এম সাইফুর রহমান)
  • লেট মি ইন (ইয়াসির আদনান অদ্রি ও ফজলে রাব্বি মুন্না)
  • মার্ডার (মো: নয়ন ইসলাম লিংকন)
  • ইন্টারোগেশন (মাশরাফি সজিব)।

অতিথিরা শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্রে সৃজনশীলতা, সমাজচেতনা ও শিল্পবোধের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাদের আরও বড় পরিসরে কাজ করার জন্য উৎসাহিত করেন।

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog